শর্তাবলি ও বিনিয়োগের আইনি নিরাপত্তা ব্যবস্থা
আপনার প্রতিটি বিনিয়োগ সুরক্ষিত রাখতে নিশ্চিন্ত এগ্রো অ্যান্ড রিসোর্সেস অঙ্গীকারবদ্ধ। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা আমাদের মূলভিত্তি।
সেকশন ১: বিনিয়োগের আইনি ও আর্থিক সুরক্ষা
প্রতিটি বিনিয়োগের বিপরীতে গ্রাহককে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দ্বিপক্ষীয় চুক্তিপত্র এবং স্বাক্ষরযুক্ত অফিশিয়াল মানি রসিদ প্রদান করা হবে। ১ লাখ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সিকিউরিটি চেক নিশ্চিত করা হবে।
বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানের নির্দিষ্ট ব্যাংকিং চ্যানেলে জমা দিতে হবে। তবে প্রতিটি লেনদেনে অথরাইজড প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত মানি রসিদ নেওয়া বাধ্যতামূলক।
security ব্যাংকিং ও দলিল নিশ্চায়ন প্রক্রিয়া (Standard Protocol)
১. ব্যাংক ট্রান্সফার
প্রতিষ্ঠানের নির্দিষ্ট একাউন্টে ডিপোজিট
২. মানি রসিদ ইস্যু
অথরাইজড অফিসিয়াল সিলযুক্ত রশিদ
৩. স্ট্যাম্প ও চেক হস্তান্তর
নন-জুডিশিয়াল দলিল ও সিকিউরিটি চেক
"প্রথম পক্ষ: নিশ্চিন্ত এগ্রো অ্যান্ড রিসোর্সেস এবং দ্বিতীয় পক্ষ: সম্মানিত বিনিয়োগকারী—এর মধ্যে পারস্পরিক সমঝোতা অনুযায়ী এই যৌথ কৃষি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হলো..."
মেয়াদ, মুনাফা ও মূলধন সংক্রান্ত নিয়ম
১) চুক্তিকৃত প্রজেক্ট সাইকেল বা মেয়াদের আগে মূলধন উত্তোলন বা ফেরত পাওয়া যাবে না। তবে বিশেষ পরিস্থিতিতে একমাস পূর্বের আবেদন করলে ম্যানেজমেন্ট বিবেচনা করবে।
২) প্রজেক্ট থেকে অর্জিত মুনাফা নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
৩) পূর্বঘোষিত ও নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই মুনাফা বন্টন করা হবে, তাই এ বিষয়ে পরবর্তী সময়ে কোনো প্রকার আপত্তি বা বিতর্ক গ্রহণযোগ্য নয়।
ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ
১) প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যেকোনো কৌশলগত, আর্থিক ও নীতিগত সিদ্ধান্ত সর্বাগ্রে চূড়ান্ত এবং উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক।
২) শেয়ার হোল্ডারগন কোনোভাবেই প্রজেক্টের অভ্যন্তরীণ পরিচালনা বা ব্যবস্থাপনাগত কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। তবে প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে মতামত দিতে পারবে।
সেকশন ৪: নমিনি ও বিরোধ নিস্পত্তি
বাধ্যতামূলক নমিনি নির্ধারণ
শেয়ারহোল্ডারের অবর্তমানে বা অনুপস্থিতিতে পাওনা হস্তান্তরের উদ্দেশ্যে বাধ্যতামূলকভাবে নমিনির পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে হবে।
শান্তিপূর্ণ ও সমঝোতামূলক সমাধান
ব্যবসায়িক কার্যক্রমে কোনো অস্পষ্টতা বা বিরোধ দেখা দিলে তা আইনি জটিলতার পরিবর্তে পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে।
সেকশন ৫: মুনাফা বন্টনের পূর্ণাঙ্গ অনুপাত টেবিল
প্রকল্প থেকে অর্জিত মোট মুনাফা বা নিট লাভের ১০০% যেভাবে নিয়মতান্ত্রিক ও পূর্বনির্ধারিত নীতিমালায় বন্টিত হয়
মুনাফা বন্টন অনুপাত সারসংক্ষেপ
নিশ্চিন্ত এগ্রো এন্ড রিসোর্সেস ফান্ড বা তহবিল সংগ্রহ
প্রকল্প সম্প্রসারণ ও জরুরি আপৎকালীন সুরক্ষা ফান্ড
৫০ জন পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সদস্য
সবার মধ্যে সমানভাবে বন্টিত হবে
পরিচালন বা পরিচালনা খরচ
খামার পরিচর্যা, লজিস্টিকস, ফিড ও গ্রামীণ শ্রম ব্যবস্থাপনা
১০০০ জন সাধারণ সদস্য
সবার মধ্যে সমানভাবে বন্টিত
শেয়ারহোল্ডারবৃন্দ (সম্মানিত বিনিয়োগকারী)
প্রতি শেয়ারে অর্জিত মুনাফার ওপর ভিত্তি করে বন্টিত
চুক্তিপত্রের নমুনা কপি (Sample Deed PDF) ডাউনলোড করুন
বিনিয়োগের পূর্বে আমাদের ৩০০ টাকার স্ট্যাম্প চুক্তিনামা, ফতোয়া বোর্ডের অনুমোদনপত্র ও মানি রসিদের ফর্ম্যাট বিস্তারিত দেখতে অফিসিয়াল নমুনা পিডিএফটি নামিয়ে নিন।
লিগ্যাল হেল্পডেস্ক ও আইনি টিম
কোনো আইনি বা চুক্তিগত প্রশ্নে সরাসরি কথা বলুন